দশম শ্রেণি ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়
(১) বহুবিকল্পভিত্তিক প্রশ্ন গুলির উত্তর দাওঃ-
১.১ ভারতে ‘নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক’ হলে – (ক) রণজিৎ গুহ
(খ) অমলেশ ত্রিপাঠী (গ) রামচন্দ্র গুহ (ঘ) সুমিত সরকার
উত্তরঃ (ক) রণজিৎ গুহ
১.২ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল – (ক) ১৮৯০ খিস্টাব্দে, খ) ১৯০৫ খিস্টাব্দে, গ) ১৯১১ খিস্টাব্দে,
(ঘ) ১৯১৭ খিস্টাব্দে। উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে
১.৩ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন – (ক) ইংরেজরা, (খ) ওলন্দাজারা,
(গ) ফরাসিরা, (ঘ) পোর্তুগিজরা উত্তরঃ (ক) ইংরেজরা
১.৪ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন – (ক) চলচ্চিত্রের সঙ্গে,
(খ) ক্রীড়া জগতের সঙ্গে, (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে (ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে। উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে।
১.৫ কলহনের ‘রাজতরঙ্গিনী’-র ইতিহাস অন্তর্গত হবেন- (ক) সামরিক ইতিহাসের, (খ) খেলাধুলার ইতিহাসের
(গ) স্থানীয় ইতিহাসের,(ঘ) পরিবেশের ইতিহাসের। উত্তরঃ (ক) স্থানীয় ইতিহাসের।
১.৭ ‘বানিজ্য শহর’ বলা হয় –(ক) মুম্বাইকে (খ) কলকাতাকে (গ)গুজরাটকে (ঘ) বিহারকে উত্তরঃ (ক) মুম্বাইকে
১.৮ কলকাতা বিজ্ঞান কলজের ইতিহাস অন্তর্গত হবে –(ক) ফোটোগ্রাফিক ইতিহাসের (খ) খেলাধূলার ইতিহাসের (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
(ঘ) পরিবেশের ইতিহাসের উত্তরঃ (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
১.৯ আধুনিক ইরিহাসচর্চার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল –
(ক) সরকারি নথিপত্র (খ) ব্যক্তিগত পত্র (গ) সংবাদপত্র (ঘ) স্মৃতিকথা
উত্তরঃ (ক) সরকারি নথিপত্র
১.১০ বিপিনচন্দ্র পাল লিখেছিলেন –(ক) সত্তর বৎসর (খ) জীবনস্মৃতি
(গ) এ নেশন ইন মেকিং (ঘ) আনন্দমঠ উত্তরঃ (ক) সত্তর বৎসর
১.১১ জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি –(ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী উত্তরঃ (ঘ) আত্মজীবনী
১.১২ ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
১.১৩ ‘সোমপ্রকাশ’ ছিল একটি –(ক) দৈনিক পত্রিকা (খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা (ঘ) মাসিক পত্রিকা
উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা
১.১৪ কবে 'British Society of Sports History' গড়ে উঠে? -
(ক) ১৯৭৪ (খ) ১৯৭৬ (গ) ১৯৮০ (ঘ) ১৯৮২ সালে ।
উত্তর: (ঘ) ১৯৮২ সালে
১.১৫ ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহেরুর চিঠি গুলির হিন্দি অনুবাদ করেছেন -
(ক) মুন্সি প্রেমচাঁদ (খ) কৃষ্ণন চন্দর (গ) খুশবন্ত সিং (ঘ) সাদাত হাসান মান্টো উত্তর: (ক) মুন্সি প্রেমচাঁদ
১.১৬ ভারতে প্রথম চলচ্চিত্র হলো -(ক) জামাই ষষ্ঠী (খ) বিল্ব মঙ্গল
(গ) রাজা হরিশ্চন্দ্র (ঘ) বালিকা বধূ উত্তর : রাজা হরিশচন্দ্র
১.১৭ 'জীবনস্মৃতি' গ্রন্থটি কার রচনা - (ক) বিপিন চন্দ্র পাল (খ) সরলা দেবী চৌধুরাণী (গ) সুভাষ চন্দ্র বসু (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.১৮ ইতিহাসের জনক কাকে বলা হয় -(ক) ইবন খালদুনকে (খ) ভিনসেন্ট স্মিথকে (গ) হেরোডোটাসকে (ঘ) থুকিডিডিসকে
উত্তর: (গ) হেরোডোটাসকে
১.১৯ ভারতে 'চিপকো আন্দোলন' ছিল - (ক) শ্রমিক আন্দোলন (খ) পরিবেশ আন্দোলন (গ) কৃষক আন্দোলন (ঘ) ভাষা আন্দোলন
উত্তর: (খ) পরিবেশ আন্দোলন
১.২০ নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় -(ক) বঙ্গদর্শন পত্রিকায়
(খ) তত্ত্ববোধিনী পত্রিকায় (গ) সঞ্জীবনী পত্রিকায় (ঘ) সোমপ্রকাশ পত্রিকা
উত্তর: (ঘ) সোমপ্রকাশ পত্রিকা
(২) অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ
২.১.১ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তরঃ সরকারি নথিপত্র সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে সংরক্ষণ করা হয়।
২.১.২ সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী? উত্তরঃ সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম হল ‘জীবনের ঝরাপাতা’।
২.১.৩ ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন? উত্তরঃ ‘বঙ্গর্শন’ সাময়িকপত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২.১.৪ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
২.১.৫ বাংলায় ‘ইস্টবেঙ্গল ক্লাব’ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ বাংলায় ১৯২০ ‘ইস্টবেঙ্গল ক্লাব’ প্রতিষ্ঠিত হয়।
২.১.৬ ‘বাংলার মাটি, বাংলার জল’ - গানটির রচয়িতা কে? উত্তরঃ ‘বাংলার মাটি, বাংলার জল’ -গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২.১.৭ ‘নমো হিন্দুস্তান’ সংগীতটির রচয়িতা কে? উত্তরঃ ‘নমো হিন্দুস্তান’ সংগীতটির রচয়িতা হলেন সরলাদেবী চৌধুরানী।
২.১.৮ ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক কে? উত্তরঃ ‘পথে পাঁচালী’ ছবির পরিচালক হলেন সত্যজিৎ রায়।
২.১.৯ ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়? উত্তরঃ ভারতবর্ষে ১৮৭১ খিস্টাব্দে থেকে জনগণনা শুরু হয়।
২.১.১০ ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ -এর নেত্রী কে ছিলেন? উত্তরঃ ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ -এর নেত্রী ছিলেন মেধা পাটেকর।
২.১.১১ কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ কলকাতা মেডিক্যাল কলেজ ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২.১.১২ বোস ইনস্টিটিউডের সঙ্গে কোন্ বিখ্যাত বাঙ্গালি বিজ্ঞানীর নাম যুক্ত রয়েছে? উত্তরঃ বোস ইনস্টিটিউডের সঙ্গে আচার্য জগদীশচন্দ্র বসুর নাম যুক্ত রয়েছে।
২.১.১৩ বর্তমানে ভারতের একটি গোয়েন্দা সংস্থানের নাম লেখো। উত্তরঃ বর্তমানে ভারতের একটি গোয়েন্দা সংস্থানের নাম ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।
২.১.১৪ ‘লক্ষ্মীর ভান্ডার’ কে গড়ে তোলেন? উত্তরঃ ‘লক্ষ্মীর ভান্ডার’ সরলাদেবী চৌধুরাণী গড়ে তোলেন।
২.১.১৫ ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন? উত্তরঃ ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ মুন্সি প্রেমচাঁদ করেন।
২.১.১৬ কোন্ বড়লাট ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন? উত্তরঃ লর্ড লিটন ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন।
দ্বিতীয় অধ্যায়
১) বহুবিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ 'নববিধান' প্রতিষ্ঠা করেছিলেন - (ক) দয়ানন্দ সরস্বতী (খ) কেশবচন্দ্র সেন (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন
১.২ জনশিক্ষা কমিটি গঠিত হয় -(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮২৩ খ্রিস্টাব্দে
১.৩ বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -(ক) উমেশচন্দ্র দত্ত (খ) শিশির কুমার ঘোষ (গ) কৃষ্ণচন্দ্র মজুমদার (ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত
১.৪ সতীদাহ প্রথা রদ হয় - (ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
১.৫ সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন -(ক) বিজয় কৃষ্ণ গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ
১.৬ নীলদর্পন নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) জেমস লঙ উত্তরঃ (ঘ) জেমস লঙ
১.৭ ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন -(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর (খ) কেশবচন্দ্র সেন (গ) শিবনাথ শাস্ত্রী (ঘ) আনন্দমোহন বসু
উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন
১.৮ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় -(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
১.৯ গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো -(ক) যশোর থেকে
(খ) রানাঘাট থেকে (গ) কুষ্টিয়া থেকে (ঘ) বারাসাত থেকে
উত্তরঃ (গ) কুষ্টিয়া থেকে
১.১০ বামাবোধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল -(ক) জাতীয়তাবাদের প্রসার সাধন(খ) নারীদের শিক্ষাদান(গ) নারী শিক্ষার বিরোধিতা(ঘ) ব্রিটিশ বিরোধিতা উত্তরঃ (খ) নারীদের শিক্ষাদান
১.১১ 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থটি রচনা করেন -(ক) রাধাকান্ত দেব (খ) কৃষ্ণদাস পাল(গ) কালীপ্রসন্ন সিংহ(ঘ) দীনবন্ধু মিত্র
উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহ
১.১২ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা প্রথম সম্পাদনা করেন -(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (খ) গিরিশচন্দ্র ঘোষ (গ) রসিককৃষ্ণ মল্লিক (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরঃ (খ) গিরিশচন্দ্র ঘোষ
১.১৩ হিন্দু কলেজ বর্তমানে যে নামে পরিচিত -(ক) স্কটিশচার্চ কলেজ
(খ) প্রেসিডেন্সি কলেজ (গ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (ঘ) সেন্ট জেভিয়ার্স
উত্তরঃ (গ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
১.১৪ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন -(ক) রামমোহন রায় (খ) রাধাকান্ত দেব (গ) ডেভিড হেয়ার (ঘ) ড্রিঙ্কওয়াটার বিটন
উত্তরঃ (গ) ডেভিড হেয়ার
১.১৫ কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন -(ক) মধুসূদন গুপ্ত (খ) মহেন্দ্রলাল সরকার (গ) সূর্য কুমার ব্যানার্জি (ঘ) জগদীশচন্দ্র বসু উত্তরঃ (ক) মধুসূদন গুপ্ত
১.১৬ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন -
(ক) জেমস উইলিয়াম কলভিল (খ) আশুতোষ মুখোপাধ্যায় (গ) গুরুদাস বন্দ্যোপাধ্যায় (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (গ) গুরুদাস বন্দ্যোপাধ্যায়
১.১৭ ‘গোলদিঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল -(ক) হিন্দু কলেজ (খ) সংস্কৃত কলেজ (গ) কলকাতা বিশ্ববিদ্যালয় (ঘ) কলকাতা মাদ্রাসা
উত্তরঃ (গ) কলকাতা বিশ্ববিদ্যালয়
১.১৮ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন -(ক) স্যার এলিজা ইম্পে (খ) উইলিয়াম কলভিল (গ) আশুতোষ মুখোপাধ্যায় (ঘ) লর্ড ক্যানিং
উত্তরঃ (ঘ) লর্ড ক্যানিং
১.১৯ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন -(ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রাজা রামমোহন রায় (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) প্যারীচাঁদ মিত্র
উত্তরঃ (খ) রাজা রামমোহন রায়
১.২০ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয় -(ক) ১৮১৩ খ্রিস্তাব্দে (খ) ১৮২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮২৮ খ্রিস্তাব্দে
১.২১ যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় -(ক) তিন আইন (খ) পঞ্চদশ আইন (গ) সপ্তদশ বিধি (ঘ) অষ্টাদশ বিধি
উত্তরঃ (গ) সপ্তদশ বিধি
১.২২ তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন -(ক) রাজা রামমোহন রায় (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ (ঘ) অক্ষকুমার কুমার দত্ত
উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.২৩ শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে যোগদান করেন?
(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে (খ) ১৮৯১ খ্রিস্টাব্দে (গ) ১৮৯২ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
১.২৪ “যত মত তত পথ” - উক্তিটি করেছিলেন -(ক) রাজা রামমোহন রায় (খ) কেশবচন্দ্র সেন (গ) রামকৃষ্ণ পরমহংসদেব (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (গ) রামকৃষ্ণ পরমহংসদেব
১.২৫ ‘বেঙ্গল এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয় -(ক) ১৭৮০ খ্রিস্টাব্দে (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে (গ) ১৭৮৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
২) অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(২.১) একথায় প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১.১ নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? উত্তরঃ নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।
২.১.২ গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক কে ছিলেন? উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার
২.১.৩ শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হত?
উত্তরঃ উইলিয়াম কেরি মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড কে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হত।
২.১.৪ হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ হিন্দু কলেজ ১৮১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২.১.৫ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ কলকাতা মেডিকেল কলেজ ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২.১.৬ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন
২.১.৭ সতীদাহ নিবারণ আইন কে পাস করেন? উত্তরঃ সতীদাহ নিবারণ আইন পাস করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
২.১.৮ কোন্ বছর সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়? উত্তরঃ ১৮৭৮ খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়।
২.১.৯ বাংলায় কোন্ ‘শতকে নবজাগরণের শতক’ বলা হয়? উত্তরঃ উনিশ শতকে বাংলার নবজাগরণের শতক বলা হয়।
২.১.১০ উনিশ শতকে নারী জাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখ।
উত্তরঃ বামাবোধিনী পত্রিকা উনিশ শতকে নারী জাতির বন্দনা করেছিলেন।
২.১.১১ নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? উত্তরঃ দীনবন্ধু মিত্র নীল-দর্পণ নাটকের রচয়িতা।
২.১.১২ চার্লস উড কে ছিলেন? উত্তরঃ চার্জ উঠছিলেন ‘বোর্ড অফ কন্ট্রোল সভাপতি’ এবং ‘উডের ডেসপ্যাচ’ - এর প্রবক্তা।
২.১.১৩ ‘বর্ণপরিচয়’ ও ‘কথামালা’ গ্রন্থটি কার লেখা। উত্তরঃ ‘বর্ণপরিচয়’ ও ‘কথামালা’ গ্রন্থ দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।
২.১.১৪ ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? উত্তরঃ ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে বলা হয়।
২.১.১৫ ডেভিড হেয়ার কে ছিলেন? উত্তরঃ উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি ডেভিড হেয়ার নামে পরিচিত।
২.১.১৬ ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
২.১.১৭ ভারতে কিভাবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদীর দ্বন্দ্বের অবসান ঘটে?
উত্তরঃ মেকলে মিনিট - এর দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী ভাবনার দ্বন্দ্বের অবসান ঘটে।
২.১.১৮ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম কেলভিন।
২.১.১৯ কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম স্নাতক এর নাম লেখ। উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২.১.২০ ‘নারীশিক্ষা ভান্ডার’ কে গঠন করেন? উত্তরঃ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষের নারীশিক্ষা প্রসারের জন্য ‘নারীশিক্ষা ভান্ডার তহবিল' নামে একটি তহবিল তৈরি করেন।
২.১.২১ ডিরোজিওর অনুগামীরা কী নামে পরিচিত? উত্তরঃ ডিরোজিওর অনুগামী বা তার শিষ্যরা ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ নামে পরিচিত।
২.১.২২ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
২.১.২৩ ‘বর্তমান ভারত’ ও ‘পরিব্রাজক’ গ্রন্থটির রচয়িতা কে? উত্তরঃ ‘বর্তমান ভারত’ ও ‘পরিব্রাজক’ গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ।
তৃতীয় অধ্যায়
সঠিক উত্তরটি নির্বাচন করা:-
১.১ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -(ক) 1878 খ্রিস্টাব্দে (খ) 1859 খ্রিস্টাব্দে(গ) 1860 খিস্টাব্দে(ঘ) 1865 খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) 1865 খ্রিস্টাব্দে
১.২ বাংলার নানা সাহেব বলা হতো -(ক) রাম রতন রায়কে
(খ) তিতুমিরকে (গ) বিরসা মুন্ডাকে (ঘ) দুধু মিয়াকে
উত্তর: (ক) রাম রতন রায়কে
১.৩ 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় -(ক) পাঁচটি স্তর(খ) তিনটি স্তর(গ) নয়টি স্তর(ঘ) দুটি স্তর
উত্তর : (খ) তিনটি স্তর
১.৪ ফরাজী আন্দোলনের প্রবর্তক হলেন -(ক) হাজী শরীয়ত উল্লাহ (খ) তিতুমীর (গ) দুদু মিয়া (ঘ) সৈয়দ আহম্মদ
উত্তর: (ক) হাজী শরীয়ত উল্লাহ
১.৫ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল -
(ক) কোল বিদ্রোহ(খ) ভিল বিদ্রোহ(গ) রংপুর বিদ্রোহ(ঘ) চুয়াড় বিদ্রোহ
উত্তর : (ঘ) চুয়াড় বিদ্রোহ
১.৬ 'ফরাজী' কথার অর্থ হল -(ক) ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য (খ) নবজাগরণ (গ) বিরাট তোলপাড় (ঘ) বিদ্রোহ
উত্তর: (ক) ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
১.৭ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -(ক) চুয়াড় বিদ্রোহ(খ) কোল বিদ্রোহ(গ) সাঁওতাল বিদ্রোহ(ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তর : (খ) কোল বিদ্রোহ
১.৮ বাংলায় ওয়াহাবী অন্দোলনের নেতা ছিলেন -(ক) সৈয়দ আহম্মদ (খ) তিতুমীর (গ) হাজী শরিয়ত উল্লাহ (ঘ) আব্দুল ওয়াহাব
উত্তর: (খ) তিতুমীর
১.৯ কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল -(ক) মেদিনীপুরে(খ) ঝাড়গ্রামে(গ) ছোটোনাগপুরে(ঘ) রাঁচিতে
উত্তর : (গ) ছোটনাগপুরে
১.১০ নীল বিদ্রোহ শুরু হয় -(ক) ১৮৫৭ সালে (খ) ১৮৫৯ সালে (গ) ১৮৬০ সালে (ঘ) ১৮৬৪ সালে
উত্তর: (খ) ১৮৫৯ সালে
১.১১ 'দামিন-ই-কোহ' কথাটির অর্থ হলো -(ক) নদী উপত্যকা(খ) সমভূমি(গ) পাহাড়ের প্রান্তদেশ(ঘ) উপকূলবর্তী অঞ্চল
উত্তর : (গ) পাহাড়ের প্রান্তদেশ
১.১২ 'দার উল হরব' কথার অর্থ হল -(ক) ইসলামের দেশ (খ) শান্তির দেশ (গ) শত্রুর দেশ (ঘ) মহাজন এলাকা
উত্তর: (গ) শত্রুর দেশ
১.১৩ 'খুৎকাঠি প্রথা'র অর্থ হলো -(ক) ব্যক্তিগত মালিকানা(খ) যৌথ মালিকানা(গ) ভাগচাষী মালিকানা(ঘ) জমিদারি মালিকানা
উত্তর : (খ) যৌথ মালিকানা
১.১৪ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন -(ক) দুদু মিয়া (খ) দিগম্বর বিশ্বাস (গ) বিরসা মুন্ডা (ঘ) তিতুমীর
উত্তর: (ঘ) তিতুমীর
১.১৫ সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন -(ক) ভবানী পাঠক(খ) কালীচরণ(গ) বিষ্ণুচরন বিশ্বাস(ঘ) বিরসা মুন্ডা
উত্তর : (ক) ভবানী পাঠক
১.১৬ 'ওয়াহাবী' শব্দের অর্থ -(ক) নবজাগরণ(খ) নির্দেশ(গ) ধর্ম সংস্কার (ঘ) সংগ্রাম উত্তর : (ক) নবজাগরণ
১.১৭ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন -(ক) দুদুমিয়া(খ) দিগম্বর বিশ্বাস(গ) মীর নিসার আলী(ঘ) বিরসা মুন্ডা
উত্তর : (গ) মীর নিসার আলী
১.১৮ বাঁশের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ কে দিয়েছিলেন ? -(ক) লর্ড কর্নওয়ালিস(খ) লর্ড ডালহ(গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক(ঘ) লর্ড ময়রা
উত্তর : (গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
১.১৯ 'দিকু' কথার অর্থ -(ক) পাওনাদার (খ) আপনজন (গ) বহিরাগত (ঘ) শত্রু
উত্তর: (গ) বহিরাগত
১.২০ 'দাদন' কথার অর্থ -(ক) অগ্রিম নেওয়া(খ) ঋণ পরিশোধ করা(গ) বন্ড দেওয়া(ঘ) ধার নেওয়া
উত্তর : (ক) অগ্রিম নেওয়া
১.২১ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় -(ক) মালাবার অঞ্চলে(খ) কঙ্কন উপকূল(গ) উড়িষ্যায়(ঘ) গোদাবরী উপত্যকায়
উত্তর : (ঘ) গোদাবরী উপত্যকায়
* একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ উলগুলান বলতে কী বোঝায়? উত্তর : উলগুলান বলতে ভীষণ বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায়।
২.১.২ খুৎকাঠি প্রথা কি? উত্তর: মুন্ডা দের যৌথ মালিকানাকে
২.১.৩ পাইক কাদের বলা হয়? উত্তর : ইংরেজ শাসনের আগে জমিদারের অধীনস্থ লেঠেল বাহিনীকে পাইক বলা হত।
২.১.৪ প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর : দুর্জন সিং
২.১.৫ বিরসা মুন্ডা কিভাবে মারা যান? উত্তর: ১৯০০, সালে কলেরা রোগে
২.১.৬ কোল বিদ্রোহের নেতৃত্ব কারা কারা ছিলেন? উত্তর : সুই মুন্ডা, সিংরাই মানকি, বুদ্ধ ভগত, জোয়া ভগত, খাঁদু পাতর প্রমুখ ছিলেন কোল বিদ্রোহের উচ্চতম নেতা।
২.১.৭ কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর : সাঁওতাল বিদ্রোহ সূচনা হয়েছিল 1855 খ্রিষ্টাব্দের জুন মাস থেকে।
২.১.৮ সাঁওতাল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল?
উত্তর : ভগলপুর, সিংভূম, মুঙ্গের, হাজারিবাগ, বীরভূম ও মুর্শিদাবাদে সাঁওতাল বিদ্রোহ বিশাল আকার ধারণ করেছিল।
২.১.৯ কবে ও কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়? উত্তর : 1899 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়।
২.১.১০ ডিং খরচা কি? উত্তর: রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করা কে।
২.১.১১ রংপুর বিদ্রোহের (1783) দুজন নেতার নাম লেখ। উত্তর : নুরুলউদ্দিন, কেনা সরকার
২.১.১২ কবে এবং কার নেতৃত্বে ভিল বিদ্রোহ সংঘটিত হয়েছিল? উত্তর : 1819 খ্রিস্টাব্দে শিউরামের নেতৃত্বে প্রথম ভিল বিদ্রোহ সংঘটিত হয়।
২.১.১৩ সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম লেখ। উত্তর : ভবানী পাঠক ও মজনু শাহ
২.১.১৪ তিতুমীরের প্রকৃত নাম কি? উত্তর : তিতুমীরের প্রকৃত নাম হল মীর নিসার আলী।
২.১.১৫ দুদুমিয়ার অন্য নাম কি ছিল? উত্তর : বুরু মিয়ার অন্য নাম ছিল মহম্মদ মহসীন
২.১.১৬ পাগলাপন্থী বিদ্রোহ কবে শুরু হয়েছিল? উত্তর : 1825 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।
২.১.১৭ ভারতের প্রথম নীলকর কে ছিলেন? উত্তর : ফরাসি বণিক লুই বোনার্ড
২.১.১৮ তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়েছিল? উত্তর : বিহারের চম্পারনে তিন কাঠিয়া প্রথা প্রবর্তিত হয়েছিল।
২.১.১৯ নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে? উত্তর: নদিয়া, যশো্র, খুলন্ মুর্শিদাবাদ
২.১.২০ নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর : বিশ্বনাথ সর্দার বা বিশে ডাকাত
চতুর্থ অধ্যায়
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ :
১.১ ঝাঁসির রানী বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন -(ক) এফ উইলিয়ামস(খ) স্যার হ্যাভলক(গ) স্যার হিউরোজ(ঘ) আর্ল স্ট্যানলি
উত্তর : (গ) স্যার হিউরোজ
১.২ বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন কোন্ চিত্রকার? -(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর (খ) হেমেন্দ্রনাথ ঠাকুর (গ) বলেন্দ্রনাথ ঠাকুর (ঘ) নন্দলাল ঠাকুর
উত্তরঃ (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.৩ মহাবিদ্রোহকে 'সিপাহী বিদ্রোহ' বলে অভিহিত করেছেন এমন একজন ইংরেজ লেখকের নাম -(ক) ভিনসেন্ট স্মি(খ) এডমান্ড বার্ক(গ) জন কে(ঘ) কেউ নয় উত্তর : (গ) জন কে
১.৪ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন - (ক) তাঁতিয়া টোপি(খ) রানি লক্ষ্মীবাঈ (গ) নানা সাহেব (ঘ) মঙ্গল পান্ডে
উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে
১.৫ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কে 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলে ছিলেন -(ক) সুভাষচন্দ্র বসু(খ) রাজবিহারী বসু(গ) জওহরলাল নেহেরু(ঘ) বি ডি সাভারকার
উত্তর : (ঘ) বি ডি সাভারকার
১.৬ কাকে 'বাংলার মুকুটহীন রাজা' বলা হয় - (ক) মনমাহোন ঘোষ (খ) রামমোহন ঘোষ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায় (ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
১.৭ মহারানীর ঘোষণাপত্র (1858) অনুযায়ী ভারতের 'রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন' -(ক) লর্ড ডালহৌসি(খ) লর্ড বেন্টিঙ্ক(গ) লর্ড ক্যানিং(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপ বিভাগ: ২.১
** একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল? উত্তর : ৫২৬ টি দেশীয় রাজ্য ছিল।
২.১.২ গোয়া কাদের উপনিবেশ ছিল? উত্তরঃ পর্তুগালের
২.১.৩ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম কি ছিল? উত্তর : ইন্সট্রুমেন্ট অফ এক্সপ্রেশন
২.১.৪ ভারত বর্ষ কবে স্বাধীনতা লাভ করে? উত্তরঃ ১৯৪৭ খ্রী ১৫ ই আগস্ট
২.১.৫ কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কি? উত্তর : ন্যাশনাল কনফারেন্স
২.১.৬ অপারেশন পোলো কি?vউত্তরঃ ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযানকে
২.১.৭ হায়দ্রাবাদের শাসক কি নামে পরিচিত? উত্তর : নিজাম
২.১.৮ ভারত কবে সমগ্র হায়দ্রাবাদ দখল করে? উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে
২.১.৯ পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি? উত্তরঃ বাংলা
২.১.১০ ভারত বিভাজনের উদ্দেশ্যে গঠিত সীমানা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর : স্যার সিরিল রেডক্লিফ
২.১.১১ মহাত্মা গান্ধী দেশভাগজনিত হিংসার প্রেক্ষিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোথায় অনশন করেন? উত্তর : কলকাতায় বেলেঘাটার বাড়িতে
২.১.১২ নেহেরু লিয়াকৎ চুক্তি কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? উত্তর : লিয়াকৎ আলি খান
২.১.১৩ রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর : ১৯৫৩ খ্রিস্টাব্দে
২.১.১৪ ভারতের কনিষ্ঠতম রাজ্য কোনটি?
উত্তর : তেলেঙ্গানা
১.৮ লক্ষ্মীবাঈ সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন - (ক) বাংলায় (খ) কানপুরে(গ) ঝাঁসিতে(ঘ) বিহারে
উত্তরঃ (গ) ঝাঁসিতে
১.৯ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে -(ক) 1947 খ্রিস্টাব্দ(খ) 1858 খ্রিস্টাব্দ(গ) 1855 খ্রিস্টাব্দে(ঘ) 1959 খ্রিস্টাব্দে
উত্তর : (খ) 1858 খ্রিস্টাব্দে
১.১০ 'বন্দেমাতরম্' সংগীতটি নেওয়া হয়েছে - (ক) আনন্দমঠ উপন্যাস থেকে (খ) রাজসিংহ উপন্যাস থেকে (গ) দুর্গেশনন্দিনী উপন্যাস থেকে(ঘ) দেবী চৌধুরানি উপন্যাস থেকে l উত্তরঃ (ক) আনন্দমঠ উপন্যাস থেকে
১.১১ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -(ক) ভারত সভ(খ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি(গ) ভারতের জাতীয় কংগ্রেস(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
উত্তর : (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১২ ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল - (ক) জমিদার সভা (খ) হিন্দু মেলা(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা(ঘ) ভারত সভা
উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১৩ 'আত্মীয়সভা' প্রতিষ্ঠা করেন -(ক) দ্বারকানাথ ঠাকুর(খ) রামমোহন রায়(গ) কেশবচন্দ্র সেন(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (খ) রামমোহন রায়
১.১৪ জমিদার সভার সভাপতি ছিলেন - (ক) দ্বারকানাথ ঠাকুর (খ) প্রসন্নকুমার ঠাকুর (গ) রাজকমল সেন (ঘ) রাধাকান্ত দেব
উত্তরঃ (ঘ) রাধাকান্ত দেব
১.১৫ সর্ব প্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা যাঁর হাত ধরে হয়, তিনি হলেন -(ক) দাদাভাই নওরোজি(খ) স্বামী বিবেকানন্দ(গ) রাজা রামমোহন রায়(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়l উত্তর : (গ) রাজা রামমোহন রায়
১.১৬ 'বর্তমান ভারত' রচনা করেন - (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (ঘ) স্বামী বিবেকানন্দ
১.১৭ 'ভারত সভা' -র প্রথম সভাপতি ছিলেন -(ক) শিবনাথ শাস্ত্রী(খ) আনন্দমোহন বসু(গ) রেভা. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর : (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১.১৮ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র হল - (ক) অদ্ভুত লোক (খ) ভারত মাতা (গ) বিরূপ বজ্র (ঘ) নয়াহুল্লোড়
উত্তরঃ (গ) ভারত মাতা
১.১৯ 'ভারত সভা'র কার্যক্রমে যুক্ত ছিলেন -(ক) কেশবচন্দ্র সেন(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
১.২০ 'রাষ্ট্রগুরু' বলা হয় - (ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায় (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
১.২১ 'বন্দে মাতারম' সংগীতটি যে-উপন্যাস থেকে নেওয়া হয়েছে, সেটি হল-(ক) গোরা(খ) সীতারা(গ) পথের দাবী(ঘ) আনন্দমঠ
উত্তর : (ঘ) আনন্দমঠ
১.২২ বঙ্কিমচন্দ্রেকে 'স্বদেশিকতার গুরু' আখ্যা দিয়েছেন -(ক) কেশবচন্দ্র সে(খ) স্বামী বিবেকানন্দ(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর(ঘ) শ্রীঅরবিন্দ ঘোষ
উত্তর : (ঘ) শ্রীঅরবিন্দ ঘোষ
১.২৩ 'ভারতমাতা' চিত্রটি আঁকেন -(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর(খ) রবীন্দ্রনাথ ঠাকুর(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর(ঘ) নন্দলাল বসু
উত্তর : (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.২৪ ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট ছিলেন -(ক) গগেন্দ্রনাথ ঠাকুর(খ) অনুপ সে(গ) শংকর ব্যানার্জি(ঘ) চন্ডী লাহিড়ি
উত্তর : (ক) গগেন্দ্রনাথ ঠাকুর
১.২৫ এখানে আলাদা গোত্রের উপাদানটি হল -(ক) বর্তমান ভার(খ) গোর(গ) আনন্দমঠ(ঘ) ভারতমাতা
উত্তর : (ঘ) ভারতমাতা
* একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর : ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং।
২.১.২ কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর : ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে (26 জুলাই)।
২.১.৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তর: ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন।
২.১.৪ জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর : জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব।
২.১.৫ বাংলার 'মুকুটহীন রাজা' নামে কে পরিচিত ছিলেন? উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 'মুকুটহীন রাজা' নামে পরিচিত ছিলেন।
২.১.৬ হিন্দুমেলার অপর নাম কি? উত্তর: চৈত্র মেলা
২.১.৭ হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তরঃ হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর।
২.১.৮ 'বন্দেমাতরম' সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উত্তর : 'বন্দেমাতরম' সংগীতটি 'আনন্দমঠ' উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
২.১.৯ কোন সিপাহি প্রথম বিদ্রোহ ঘোষণা করেন? উত্তর: মঙ্গল পান্ডে
২.১.১০ 'বর্ত্তমান ভারত'কার লেখা? উত্তর : 'বর্তমান ভারত' স্বামী বিবেকানন্দের লেখা।
২.১.১১ 'গোরা' উপন্যাস কবে প্রকাশিত হয়? উত্তর : 'গোরা' উপন্যাস প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে।
২.১.১২ স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখ? উত্তর: বর্তমান ভারত ও পরিব্রাজক
২.১.১৩ গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ব্যাংক কোন চিত্রের নাম লেখ। উত্তর : গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গ চিত্রের হলো 'শিক্ষার কারখানা'
পঞ্চম অধ্যায়
১। সঠিক উত্তরটি নির্বাচন করঃ
১.১ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত কৃতিত্ব ছিল -(ক) ফরাসিদের(খ) ইংরেজদের(গ) পর্তুগীজদের(ঘ) ভারতীয়দের
উত্তর : (গ) পর্তুগীজদের
১.২ শ্রীরামপুরের ছাপাখানার প্রতিষ্টা করেন(ক) উইলিয়াম কেরি (খ) চার্লস উইলকিনস (গ) অগাস্টাস হিকি (ঘ) মার্শম্যান
উত্তরঃ (ক) উইলিয়াম কেরি
১.৩ ছেনিকাটা বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে যিনি সাহায্য করেছিলেন -(ক) পঞ্চানন কর্মকার(খ) উইলিয়াম কেরি(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য(ঘ) জন অ্যান্ড্রুজ উত্তর : (ক) পঞ্চানন কর্মকার
১.৪ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্টিত হয় - (ক) ১৮৫৩ খ্রীঃ (খ) ১৮৩৫ খ্রিঃ (গ) ১৮৩০ খ্রিঃ(ঘ) ১৮৭০ খ্রিঃ
উত্তরঃ (খ) ১৮৩৫ খ্রিঃ
১.৫ 'বাংলার গুটেনবার্গ' নামে পরিচিত ছিলেন -(ক) চার্লস ফেয়াছ(খ) চার্লস উইলকিন্স(গ) ব্রাসি হ্যালহে(ঘ) ওয়ারেন হেস্টিংস
উত্তর : (খ) চার্লস উইলকিন্স
১.৬ ছাপাখানার প্রথম বাঙালী ব্যবসায়ী ছিলেন - (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য(খ) পঞ্চানন কর্মকার (গ) সুরেশচন্দ্র মজুমদার (ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
১.৭ ভারতের প্রথম সংবাদপত্র হলো -(ক) বেঙ্গল গেজেট(খ) দিকদর্শন(গ) সমাচার দর্পণ(ঘ) সংবাদ প্রভাকর
উত্তর : (ক) বেঙ্গল গেজেট
১.৮ বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রথীন্দ্রনাথ ঠাকুর (গ) তারকনাথ পালিত(ঘ) সুবোধচন্দ্র মল্লিক
উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর
১.৯ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় -(ক) ১৮১০ খ্রিস্টাব্দ(খ) ১৮১৬ খ্রিষ্টাব্দ(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে(ঘ) ১৮১৮ খ্রিষ্টাব্দে
উত্তর : (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
১.১০ 'জাতীয় বিজ্ঞানচর্চার জনক' বলে -(ক) আশুতোষ মুখোপাধ্যায়কে(খ) জগদীশচন্দ্র বসুকে(গ) মহেন্দ্রলাল সরকারকে (ঘ) প্রফুল্লচন্দ্র রায়কে
উত্তরঃ (খ) জগদীশচন্দ্র বসুকে
১.১১ প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল -(ক) হিতোপদেশ(খ) পঞ্চতন্ত্র(গ) অন্নদামঙ্গল(ঘ) বিল্বমঙ্গল
উত্তর : (গ) অন্নদামঙ্গল
১.১২ 'গোলদিঘির গোলামখানা' নামে পরিচিত ছিল -(ক) বসু বিজ্ঞান মন্দির(খ) কলকাতা বিজ্ঞান কলেজ (গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট(ঘ) কলকাতা বিশ্ব বিদ্যালয়
উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ব বিদ্যালয়
১.১৪ 'জাতীয় শিক্ষা' কথাটি প্রথম ব্যবহার করেছিলেন -(ক) প্রসন্ন কুমার ঠাকুর (খ) রবীন্দ্রথান ঠাকুর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) প্রসন্ন কুমার ঠাকুর
১.১৫ 'সংবাদ কৌমুদী' পত্রিকার সম্পাদক ছিলেন -(ক) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়(খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য(গ) রামমোহন রায়(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর : (গ) রামমোহন রায়
১.১৬ ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন -(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুর(খ) সুকুমার রায়(গ) পঞ্চানন কর্মকার(ঘ) চার্লস উইলকিন্স
উত্তর : (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
১.১৭ ইউ এন রায় এন্ড সন্স ভূমিকা নিয়েছিল -(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে(খ) বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে(ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে উত্তর : (ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে
১.১৮ 'ছেলেদের রামায়ণ' গ্রন্থটি রচনা করেন -(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী(খ) যোগীন্দ্রনাথ সরকা(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর(ঘ) রাধাকান্ত দেব
উত্তর : (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
১.১৯ 'প্রবাসী' পত্রিকার সম্পাদনা করেন -(ক) রামানন্দ চট্টোপাধ্যায়(খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : (ক) রামানন্দ চট্টোপাধ্যায়
১.২০ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স' এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন -(ক) জগদীশচন্দ্র বস(খ) সি ভি রমন(গ) প্রফুল্ল চন্দ্র রায়(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর : (খ) সি ভি রমন
১.২১ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় -(ক) ১৯১২ খ্রিস্টাব্দে(খ) ১৯১৩ খ্রিস্টাব্দ(গ) ১৯১৪ খ্রিস্টাব্দে(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
১.২২ 'হিন্দু রসায়ন শাস্ত্র' বইটির লেখক হলেন -(ক) সি ভি রমন(খ) মেঘনাথ সাহা(গ) প্রফুল্ল চন্দ্র রায়(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর : (গ) প্রফুল্ল চন্দ্র রায়
১.২৩ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন -(ক) জগদীশচন্দ্র বস(খ) সত্যেন্দ্রনাথ বসু(গ) আনন্দমোহন বসু(ঘ) চন্দ্রমুখী বসু
উত্তর : (ক) জগদীশচন্দ্র বসু
১.২৪ বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম হল -(ক) এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েঞ্জ(খ) বর্ণপরিচয়(গ) অন্নদামঙ্গল(ঘ) মঙ্গল সমাচার মতিয়ের
উত্তর : (ক) এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ
১.২৫ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর(খ) রবীন্দ্রনাথ ঠাকু(গ) স্বামী বিবেকানন্দ(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.২৬ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় -(ক) ১৯০৩ খ্রিস্টাব্দে(খ) ১৯০৪ খ্রিস্টাব্দে(গ) ১৯০৫ খ্রিস্টাব্দে(ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে
। অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাওঃ
(প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগঃ ২.১
২.১.১ বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন? উত্তর : চার্লস উইলকিন্স
২.১.২ পঞ্চানন কর্মকার কিসের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর : মুদ্রাক্ষর শিল্পী হিসাবে
২.১.৩ কত জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তরঃ ৯২ জন
২.১.৪ ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর : ১৮০০ খ্রিস্টাব্দে
২.১.৫ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর : ১৮১৭ খ্রিস্টাব্দে, ডেভিড হেয়ার
২.১.৬ কলকাতায় কে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? উত্তরঃ জেমস অগাস্টাস হিকি
২.১.৭ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর : সমাচার দর্পণ
২.১.৮ বিদ্যাসাগর ও মদোমোহন তর্কালঙ্কারের প্রতিষ্ঠিত ছাপাখানা টির নাম কি? উত্তর : সংস্কৃত যন্ত্র
২.১.৯ 'বর্ণপরিচয়' গ্রন্থটির রচয়িতা কে ছিলেন ? উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২.১.১০ হাফটোন ব্লক পদ্ধতির আবিষ্কারক কে? উত্তর : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২.১.১১ জগদীশচন্দ্র বোস আবিষ্কৃত যন্ত্র টির নাম কি? উত্তর : ক্রেস্কোগ্রাফ
২.১.১২ ডন সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেন? উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে, সতীশচন্দ্র মুখোপাধ্যায়
২.১.১৩ রবীন্দ্রনাথ শান্তিনিকেতকে কীরূপে পরিবেশে শিক্ষাব্যবস্থা গড়ে তোলেন? উত্তরঃ প্রাকৃতিক পরিবেশে
২.১.১৪ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর : ১৯০৬ খ্রিস্টাব্দে
ষষ্ঠ অধ্যায়
) সঠিক উত্তরটি নির্বাচন কর :
১.১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল -(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে(খ) ১৯০৫ খ্রিস্টাব্দ(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর : (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
১.২ চৌরিচৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয় -(ক) স্বদেশী আন্দোলন (খ) অহিংস আন্দোলন (গ) আইন অমান্য আন্দোলন (ঘ)ভারত ছাড়ো আন্দোলন
উত্তরঃ (খ) অহিংস আন্দোলন
১.৩ তিন কাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল তা হল -(ক) আফিম চা(খ) নীল চাষ(গ) তুলা চাষ(ঘ) পাট চাষ
উত্তর : (খ) নীল চাষ
১.৪ "খুদা ই খিদমতগার" তৈরি করেন -(ক) বাবা রাম চন্দ্র (খ) গান্ধীজি(গ) মৌলানা ভাসানী (ঘ) খান আব্দুল গহর খান
উত্তরঃ (ঘ) খান আব্দুল গহর খান
১.৫ একা আন্দোলন ঘটেছিল (ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে(খ) আইন অমান্য আন্দোলনের পর্যায়ে(গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে(ঘ) ভারতছাড়ো আন্দোলনের পর্যায়ে
উত্তর : (গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে
১.৬ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় - (ক) ১৯২০খ্রিঃ (খ) ১৯২২খ্রিঃ (গ) ১৯২৫ খ্রিঃ (ঘ) ১৯২৮ খ্রিঃ
উত্তরঃ (ক) ১৯২০খ্রিঃ
১.৭ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন -(ক) বিহারে(খ) যুক্তপ্রদেশে(গ) রাজস্থানে(ঘ) মহারাষ্ট্রে
উত্তর : (খ) যুক্তপ্রদেশে
১.৮ 'দেশপ্রান' আখ্যা দেয়া হয়েছিল - (ক)সুভাষচন্দ্র বসুকে (খ) বীরেন্দ্রনাথ শাসমলকে (গ) চিত্তরঞ্জন দাশ (ঘ) শ্যামাপ্রসাদ মুখার্জী
উত্তরঃ (খ) বীরেন্দ্রনাথ শাসমলকে
১.৯ একা আন্দোলনের নেতা ছিলেন -(ক) মাদারি পাশি(খ) ডঃ আম্বেদকর(গ) মহাত্মা গান্ধী(ঘ) বাবা রামচন্দ্র
১.১০ ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল - (ক)মাদ্রাজে (খ) মুম্বাইতে (গ) কলকাতায়(ঘ) দিল্লিতে
উত্তরঃ (খ) মুম্বাইতে
১.১১ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -(ক) বোম্বাই(খ) পাঞ্জাবে(গ) মাদ্রাজে(ঘ) গুজরাটে
উত্তর : (ঘ) গুজরাটে
১.১২ বারদৌলি সত্যাগ্রহ সময় 'সর্দার' উপাধি পান - (ক) রাজেন্দ্র প্রসাদ(খ) কল্যাণজি মেহত (গ) বল্লভ ভাই প্যাটেল (ঘ)গান্ধীজি
উত্তরঃ (গ) বল্লভ ভাই প্যাটেল
১.১৪ সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন - (ক) নেতাজি (খ) জিন্না (গ) নেহেরু(ঘ) গান্ধীজি
উত্তরঃ (ঘ) গান্ধীজি
১.১৫ ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল -(ক) রাওলাট সত্যাগ্রহে(খ) অসহযোগ আন্দোলনে(গ) বারদৌলি সত্যাগ্রহে(ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
উত্তর : (ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
১.১৬ মিরাট ষড়যন্ত্র মামলার একজন অভিযুক্ত ছিলেন - (ক) ফিলিপ স্প্র্যাট (খ) ভগৎ সিং (গ) ক্ষুদিরাম বসু (ঘ) রাসবিহারী বসু
উত্তরঃ (ক) ফিলিপ স্প্র্যাট
১.১৭ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে(খ) ১৯২০ খ্রিস্টাব্দে(গ) ১৯২৭ খ্রিস্টাব্দে(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
উত্তর : (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
১.১৮ স্বরাজ্য দলের সভাপতি ছিলেন - (ক) গান্ধীজি (খ) চিত্তরঞ্জন দাশ (গ) নেতাজি (ঘ) মতিলাল নেহেরু
উত্তরঃ (খ) চিত্তরঞ্জন দাশ
১.১৯ এম এন রায়ের প্রকৃত নাম হল -(ক) মানবেন্দ্রনাথ রায়(খ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য(গ) বিমলেন্দু রায়(ঘ) নরেন্দ্র নাথ রায়
উত্তর : (খ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
১.২১ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল -(ক) ২৮ জন(খ) ৩০ জন(গ) ৩২ জন(ঘ) ৩৩ জন
উত্তর : (গ) ৩২ জন
১.২২ বয়কট আন্দোলনের ফলে রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল -(ক) বাংলার কৃষক শ্রেণী(খ) মধ্যবিত্ত শ্রেণী(গ) জমিদার শ্রেণী(ঘ) ছাত্রসমাজ
উত্তর : (ক) বাংলার কৃষক শ্রেণী
১.২৩ ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন -(ক) চিত্তরঞ্জন দাস(খ) মুজাফফর আহমেদ(গ) ধরণী গোস্বামী(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তর : (ঘ) সুভাষচন্দ্র বসু
২) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাওঃ
(প্রতিটি উপ বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপ-বিভাগ ২.১
২.১.১ কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? উত্তর : ১৯১১ খ্রিষ্টাব্দ
২.১.২ করেঙ্গে ইয়া মরেঙ্গে - এটি কার উক্তি? উত্তরঃ গান্ধীজি
২.১.৩ রাম্পা বিদ্রোহের একজন নেতার নাম লেখ। উত্তর : সীতারাম রাজু
২.১.৪ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? উত্তরঃ খান আবদুল গফফর খান
২.১.৫ একা আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল? উত্তর : উত্তরপ্রদেশে
২.১.৬ একা আন্দোলনের দুজন নেতার নাম লেখ। উত্তরঃ মাদারী পাশী ও বাবা গরীব দাস
২.১.৭ তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? উত্তর : সতীশচন্দ্র সামন্ত
২.১.৮ ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয়? উত্তরঃ ১৯২৭ খ্রিস্টাব্দের পয়লা মে
২.১.৯ তেভাগা আন্দোলনের একজন নেতার নাম লেখ। উত্তর : চারু মজুমদার
২.১.১০ সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর : স্বামী সহজানন্দ সরস্বতী
২.১.১১ All India trade union Congress প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর : লালা লাজপত রায়
২.১.১২ ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার কৃতিত্ব কার? উত্তর : মানবেন্দ্রনাথ রায়ের
২.১.১৩ কবে মিরাট ষড়যন্ত্র মামলা রুজু হয়? উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে
২.১.১৪ রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তর : মানবেন্দ্রনাথ রায়
২.১.১৫ ট্রেড ইউনিয়ন ফেডারেশন কার নেতৃত্বে গঠিত হয়? উত্তর : এম এন জোশির নেতৃত্বে
২.১.১৬ কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখ। উত্তর : জয়প্রকাশ নারায়ণ
সপ্তম অধ্যায়
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :১.১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল -(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর : (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
১.২ গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন -(ক) মাতঙ্গিনী হাজরা (খ) সরোজিনী নাইডু (গ) বীণা দাস (ঘ) কস্তুরবা গান্ধী
উত্তরঃ (ক) মাতঙ্গিনী হাজরা
১.৩ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন -(ক) উর্মিলা দেবী(খ) বাসন্তী দেবী(গ) লীলা রায়(ঘ) কল্পনা দত্ত
উত্তর : (খ) বাসন্তী দেবী
১.৪ বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন - (ক) সূর্য সেন (খ) ভগৎ সিং (গ) বাঘা যতীন (ঘ) অরবিন্দ ঘোষ
উত্তরঃ (গ) বাঘা যতীন
১.৫ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন -(ক) বীণা দাস(খ) কমলাদেবী চট্টোপাধ্যায়(গ) রোকেয়া সাখাওয়াত হোসে(ঘ) কল্পনা দত্ত
উত্তর : (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়
১.৬ 'মাস্টারদা' নামে পরিচিত ছিলেন - (ক) বাদল গুপ্ত (খ) অনন্ত সেন (গ) সূর্য সেন(ঘ) রশিদ আলী
উত্তরঃ (গ) সূর্য সেন
১.৭ মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে -(ক) তমলুক(খ) সুতাহাট(গ) বরিশা(ঘ) পুরুলিয়া
উত্তর : (ক) তমলুক
১.৮ গদর পার্টি প্রতিষ্ঠা করেন -(ক) লালা হরদয়াল (খ) সুফি অন্বা প্রসাদ(গ) অজিত সিং(ঘ) শ্যামজি কৃষ্ণবর্মা
উত্তরঃ (ক) লালা হরদয়াল
১.৯ দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন -(ক) লীলা রায়(খ) কল্পনা দত্ত(গ) বীণা দাস(ঘ) বাসন্তী দেবী
উত্তর : (ক) লীলা রায়
১.১০ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন -(ক) জ্যোতিবা ফুলে (খ) গোপালহরি দেশমুখ (গ) বীরেশলিঙ্গম পান্তুলু (ঘ) গোবিন্দ রানার রাণাডে
উত্তরঃ (গ) বীরেশলিঙ্গম পান্তুলু
১.১১ সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দল (ক) অনুশীলন সমিতি(খ) গদর পার্টি(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি(ঘ) বেঙ্গল ভলেন্টিয়ার
উত্তর : (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
১.১২ ভারতের বিপ্লবী বাদের জননী বলা হয় -(ক) সরোজিনী নাইডুকে (খ) মাদাম কামাকে (গ) প্রীতিলতা ওয়াদ্দেদারকে (ঘ) কল্পনা দত্তকে
উত্তরঃ (খ) মাদাম কামাকে
১.১৩ অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন -(ক) সতীশচন্দ্র বসু(খ) শচীন্দ্রপ্রসাদ বসু(গ) প্রমথনাথ বসু(ঘ) হেমচন্দ্র সরকার
উত্তর : (খ) শচীন্দ্রপ্রসাদ বসু
১.১৪ চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন -(ক) ভগৎ সিং(খ) বিনয় বসু(গ) সূর্যসেন(ঘ) রাজবিহারী বসু
উত্তর : (গ) সূর্যসেন
১.১৫ মতুয়া ধর্মের প্রবর্তন করেন -(ক) গুরুচাঁদ ঠাকুর (খ) প্রমোদরঞ্জন ঠাকুর (গ) হরিচাঁদ ঠাকুর (ঘ) বীনাপানি ঠাকুর
উত্তরঃ (গ) হরিচাঁদ ঠাকুর
১.১৬ দলিতদের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন -(ক) বি আর আম্বেদকর(খ) রাজবিহারী বসু(গ) মহাত্মা গান্ধী(ঘ) যোগেন্দ্রনাথ মণ্ডল
উত্তর : (গ) মহাত্মা গান্ধী
) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(প্রতিটি উপরিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপ বিভাগ: ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ 'ভারতমাতার' চিত্রটি অঙ্কন করেন ? উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুর 'ভারতমাতা' চিত্র টি অঙ্কন করেন ।
২.১.২ 'বীরাষ্টমী ব্রত' কে প্রবর্তন করেন ? উত্তর : 'বীরাষ্টমী ব্রত' প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী ।
২.১.৩ 'বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' কে রচনা করেন ? উত্তর : 'বঙ্গলক্ষ্মীর ব্রতকথা' রচনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ।
২.১.৪ 'ভারতের নাইটিঙ্গেল' বা 'ভারতের বুলবুল' নামে কে পরিচিত ? উত্তর : সরোজিনী নাইডু 'ভারতের নাইটিঙ্গেল' নামে পরিচিত ।
২.১.৫ 'বি-আম্মা' নামে কে পরিচিত ছিলেন ? উত্তর: 'বি-আম্মা'নামে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম ।
২.১.৬ 'ভয়েস অফ ফ্রিডম' কে, কোথায় প্রতিষ্ঠা করেন ? উত্তর : ঊষা মেহতা বোম্বাই-এ 'ভয়েস অব ফ্রিডম' প্রতিষ্ঠা করেন।
২.১.৭ 'গান্ধীবুড়ি' নামে কে পরিচিত ছিলেন ? উত্তর : মাতঙ্গিনী হাজরা 'গান্ধীবুড়ি' নামে পরিচিত ছিলেন ।
২.১.৮ লীলা নাগ (রায়) কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ? উত্তর : লীলা নাগ (রায়) দিপালী সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ।
২.১.৯ ঝাঁসির রানী ব্রিগেডের অধ্যক্ষ কে ছিলেন ? উত্তর : ঝাঁসির রানী ব্রিগেডের প্রধান কে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ।
২.১.১০ 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে গঠন করেন ? উত্তর : 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' গঠন করেন শচীন্দ্র প্রসাদ বসু ।
২.১.১১ কলকাতায় 'রশিদ আলী দিবস' কবে পালিত হয় ? উত্তর : কলকাতায় 'রশিদ আলী দিবস' পালিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি ।
২.১.১২ গান্ধীর কাছে 'হরিজন' কথার অর্থ কি ? উত্তর : গান্ধীর কাছে 'হরিজন' কথার অর্থ ছিল ঈশ্বরের সন্তান ।
২.১.১৩ দলিত আন্দোলনের প্রথম পর্বের দুজন নেতার নাম লেখো ? উত্তর : দলিত আন্দোলনের প্রথম পর্বের দুজন নেতা হলেন জ্যোতিবা ফুলে, শ্রী নারায়ণ গুরু ।
২.১.১৪ কে তার শিষ্যদের 'মতুয়া' বলে সম্বোধন করেন ? উত্তর : শ্রী হরিচাঁদ ঠাকুর তাঁর শিষ্যদের 'মতুয়া' বলে সম্বোধন করেন ।
২.১.১৫ গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর কে নমঃশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন ? উত্তর : গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর প্রথমরঞ্জন ঠাকুর নমঃশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন ।
অষ্টম অধ্যায়
১) সঠিক উত্তরটি নির্বাচন কর :
১.১ ভারত বর্ষ ভেঙে পাকিস্তান রাষ্ট্র গঠনের মূল ভিত্তি ছিল -(ক) রাজনৈতিক বিন্যাস(খ) ভৌগলিক অবস্থা(গ) খাদ্যভ্যাস সংস্কৃতি(ঘ) ধর্ম ও ভাষা
উত্তর : (ঘ) ধর্ম ও ভাষা
১.২ কাশ্মীরের মহারাজ ছিলেন (ক) হরি সিং (খ) মেহের চাঁদ (গ) ওমর আবদুল্লাহ (ঘ) শেখ আব্দুল্লাহ
উত্তরঃ (ক) হরি সিং
১.৩ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন -(ক) লাল বাহাদুর শাস্ত্র(খ) বল্লভ ভাই প্যাটে(গ) গুলজারিলাল নন্(ঘ) ডঃ বি আর আম্বেদকর
উত্তর : (খ) বল্লভ ভাই প্যাটেল
১.৪ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন -(ক) চক্রবর্তী রাজাগোপালাচারী (খ) সর্বপল্লী রাধাকৃষ্ণন (গ) রাজেন্দ্র প্রসাদ
(ঘ) বল্লভ ভাই প্যাটেল
উত্তরঃ (গ) রাজেন্দ্র প্রসাদ
১.৫ দেশীয় রাজ্য ছিল না -(ক) বোম্বে(খ) ভোপাল(গ) হায়দ্রাবাদ(ঘ) জয়পুর
উত্তর : (ক) বোম্বে
১.৬ গোয়া হবে ভারতের সঙ্গে যুক্ত হয় -(ক) ১৯৫৪ খ্রীঃ (খ) ১৯৫৬ খ্রীঃ (গ) ১৯৬০ খ্রীঃ(ঘ) ১৯৬১ খ্রীঃ
উত্তরঃ (ঘ) ১৯৬১ খ্রীঃ
১.৭ ভারতের লৌহ মানব বলা হয় -(ক) মহাত্মা গান্ধী(খ) সরদার বল্লভ ভাই প্যাট(গ) মোহাম্মদ আলী জিন্নাহ(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
১.৮ সরকারি ভাষা আইন পাস হয় -(ক) ১৯৫৩ খ্রীঃ(খ) ১৯৫৬ খ্রীঃ (গ) ১৯৬০ খ্রীঃ(ঘ) ১৯৬৩ খ্রীঃ
উত্তরঃ (ঘ) ১৯৬৩ খ্রীঃ
১.৯ মহারাজা হরি সিং যে রাজ্যের রাজা ছিলেন -(ক) বরোদা(খ) কোচবিহার(গ) কাশ্মীর(ঘ) হায়দ্রাবাদ
উত্তর : (গ) কাশ্মীর
১.১০ ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন -(ক) মহাত্মা গান্ধী(খ) জওহরলাল নেহর(গ) ড. রাজেন্দ্রপ্রসাদ (ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী
উত্তরঃ (গ) ড. রাজেন্দ্রপ্রসাদ
১.১১ গোয়া ভারত ভুক্ত হয় -(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দ(খ) ১৮৫৬ খ্রিস্টাব্(গ) ১৯৬১ খ্রিস্টাব্দ(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
১.১২ উর্দু কোন রাজ্যের প্রধান সরকারী ভাষা -(ক) তামিলনাড়ু (খ) উত্তরাখণ্ড (গ) বিহার (ঘ) জম্মু ও কাশ্মীর
উত্তরঃ (ঘ) জম্মু ও কাশ্মীর
১.১৩ জহরলাল নেহেরুর মন্ত্রিসভায় পুনর্বাসন মন্ত্রী ছিলেন -(ক) বল্লভ ভাই প্যাটেল(খ) বি আর আম্বেদকর(গ) মোহনলাল সাক্সে(ঘ) চিন্তামন দেশমুখ
উত্তর : (গ) মোহনলাল সাক্সেনা
১.১৪ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন -(ক) লর্ড মাউন্টব্যাটেন (খ) জহরলাল নেহরু (গ) চক্রবর্তী রাজাগোপালাচার(ঘ)সর্দার বল্লভ ভাই প্যাটেল
উত্তরঃ (ক) লর্ড মাউন্টব্যাটেন
১.১৫ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন -(ক) বিধানচন্দ্র রায়(খ) অজয় মুখোপাধ্যায়(গ) প্রফুল্ল ঘ(ঘ) প্রফুল্ল চন্দ্র সেন
উত্তর : (গ) প্রফুল্ল ঘোষ
১.১৬ 'এ ট্রেন টু পাকিস্তান' লিখেছেন - (ক) জহরলাল নেহেরু(খ) ভি পি মেনন(গ) খুশবন্ত সিং(ঘ) সালমান রুশদি
উত্তর : (গ) খুশবন্ত সিং
১.১৭ 'রাজ্য পুনর্গঠন কমিশন' তৈরি করা হয়েছিল - (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দেউত্তর : (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
১.১৮ ভারতীয় সংবিধানে প্রথম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় - (ক) ১২ টি ভাষাকে(খ) ১৪ টি ভাষাকে(গ) ১৬ টি ভাষাকে(ঘ) ১৮ টি ভাষাকে
উত্তর : ১৪ টি ভাষাকে
১.১৯ স্বতন্ত্র ভাষা ভিত্তিক অন্ধ্র প্রদেশ গঠিত হয় -(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
(প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপ বিভাগ: ২.১
** একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল? উত্তর : ৫২৬ টি দেশীয় রাজ্য ছিল।
২.১.২ গোয়া কাদের উপনিবেশ ছিল? উত্তরঃ পর্তুগালের
২.১.৩ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম কি ছিল? উত্তর : ইন্সট্রুমেন্ট অফ এক্সপ্রেশন
২.১.৪ ভারত বর্ষ কবে স্বাধীনতা লাভ করে? 1950 সালের 15ই আগষ্ট।
২.১.৫ কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কি? উত্তর : ন্যাশনাল কনফারেন্স
২.১.৬ অপারেশন পোলো কি? উত্তরঃ ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযানকে
২.১.৭ হায়দ্রাবাদের শাসক কি নামে পরিচিত? উত্তর : নিজাম
২.১.৮ ভারত কবে সমগ্র হায়দ্রাবাদ দখল করে? উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে
২.১.৯ পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি? উত্তরঃ বাংলা
২.১.১০ ভারত বিভাজনের উদ্দেশ্যে গঠিত সীমানা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর : স্যার সিরিল রেডক্লিফ
২.১.১১ মহাত্মা গান্ধী দেশভাগজনিত হিংসার প্রেক্ষিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোথায় অনশন করেন? উত্তর : কলকাতায় বেলেঘাটার বাড়িতে
২.১.১২ নেহেরু লিয়াকৎ চুক্তি কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? উত্তর : লিয়াকৎ আলি খান
২.১.১৩ রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর : ১৯৫৩ খ্রিস্টাব্দে
২.১.১৪ ভারতের কনিষ্ঠতম রাজ্য কোনটি? উত্তর : তেলেঙ্গানা।
0 মন্তব্যসমূহ